“আম্মার জন্মদিনটা গতকাল ছিল, আজ মনে পড়লো।”

প্রবাসে থাকলে দিনগুলো এক হয়ে যায়। কাজ, শিফট, ক্লান্তি — তারপর হঠাৎ মনে পড়ে, দিনটা পেরিয়ে গেছে। মানুষটা কিছু বলে না, কিন্তু অপেক্ষা করেছিল।

যেভাবে কাজ করে

প্রথম দিন দশ মিনিট লাগবে। তারপর সারাজীবন আর ভাবতে হবে না।

  1. নাম আর তারিখ লিখে রাখুন

    যাদের দিন মনে রাখতে চান — মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু। সাথে তাঁদের পছন্দের রং আর মাপও।

  2. সময় হলে জানিয়ে দেওয়া হবে

    আপনি যত দিন আগে চান। ক্যালেন্ডারে নিয়ে রাখলে অ্যাপ বন্ধ থাকলেও মনে করাবে।

  3. এক ট্যাপে শুভেচ্ছা পাঠান

    সম্পর্ক অনুযায়ী লেখা তৈরি থাকে। পছন্দ না হলে বদলে নিন, তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন।

  4. চাইলে উপহারও পাঠান

    পণ্য বেছে ঠিকানা দিন। ঠিক সেই দিনে আপনার কার্ড আর কণ্ঠবার্তা সহ পৌঁছে দেবো, সাথে পৌঁছানোর ছবিও পাবেন।

কী কী আছে

দূর থেকেও কাছে থাকার জন্য যা যা দরকার।

প্রতি বছর নিজেই ফিরে আসে

একবার লিখলেই যথেষ্ট। প্রতি বছর একই দিনে আবার মনে করাবে।

কণ্ঠবার্তার QR কার্ড

নিজের কণ্ঠে শুভেচ্ছা রেকর্ড করুন। কার্ডের QR স্ক্যান করলেই মা শুনতে পাবেন আপনার গলা।

পৌঁছানোর ছবি পাবেন

উপহার হাতে পৌঁছালে ছবি তুলে আপনার অর্ডারে দিয়ে দেওয়া হয়। বিদেশে বসেই নিশ্চিন্ত।

প্যাকেজ ও মৌসুমি উপহার

জন্মদিন, বিবাহবার্ষিকী, ঈদের বাছাই করা প্যাকেজ — আলাদা কেনার চেয়ে কম দামে।

পরিবার মিলে

ভাইবোনের সাথে একই তালিকা শেয়ার করুন। বড় উপহারে সবাই মিলে চাঁদাও দেওয়া যায়।

পছন্দ মনে রাখে

কার কোন রং পছন্দ, জামার মাপ কত, গতবার কী দিয়েছিলেন — উপহার বাছাইয়ের সময় সামনে থাকবে।

একবার নিন, সারা বছর নিশ্চিন্ত

বছরের শুরুতে একবার টাকা দিন। প্রিয় মানুষের প্রতিটা বিশেষ দিনে উপহার নিজে থেকেই পৌঁছে যাবে — আর মনে রাখার দায়িত্ব আমাদের।

মায়ের বছর

বছরে ৪ বার উপহার পৌঁছাবে

৳১১,০০০ ৳১২,৮০০

  • জন্মদিনে কেক ও ফুল
  • দুই ঈদে উপহার প্যাকেজ
  • মা দিবসে শাল বা শাড়ি
  • প্রতিবার আপনার কার্ড ও পৌঁছানোর ছবি

পরিবারের বছর

বছরে ৬ বার উপহার পৌঁছাবে

৳১৬,৫০০ ৳১৯,৫০০

  • যেকোনো ৬টি উপলক্ষ
  • প্রতিবার উপলক্ষ অনুযায়ী বাছাই করা উপহার
  • প্রতিবার আপনার কার্ড ও পৌঁছানোর ছবি

যা জিজ্ঞেস করা হয়

টাকা লাগে?

মনে করিয়ে দেওয়া আর শুভেচ্ছা পাঠানো পুরোপুরি বিনামূল্যে। শুধু উপহার অর্ডার করলে পণ্যের দাম আর পৌঁছে দেওয়ার খরচ দিতে হয়।

উপহার কীভাবে পৌঁছায়?

পণ্য বেছে প্রাপকের ঠিকানা আর তারিখ দিন। আমরা ঠিক সেই দিনে আপনার লেখা কার্ড সহ পৌঁছে দিই। চাইলে আপনার নাম গোপনও রাখা যায়।

পৌঁছেছে কি না জানবো কীভাবে?

"আমার অর্ডার" থেকে প্রতিটা অর্ডারের অবস্থা দেখা যায় — পেমেন্ট হয়েছে, রওনা দিয়েছে, পৌঁছেছে। পৌঁছানোর পর উপহার হাতে প্রাপকের ছবিও সেখানে দেখতে পাবেন।

কণ্ঠবার্তা কীভাবে কাজ করে?

অর্ডারের সময় ৬০ সেকেন্ড পর্যন্ত নিজের কণ্ঠে শুভেচ্ছা রেকর্ড করুন। উপহারের কার্ডে একটা QR কোড ছাপা থাকবে, ফোনে স্ক্যান করলেই আপনার গলায় শুভেচ্ছা শোনা যাবে।

বার্ষিক প্যাকেজে কী হয়?

একবার টাকা দিয়ে বছরের কয়েকটা উপলক্ষ বেছে নেন — জন্মদিন, ঈদ, বিবাহবার্ষিকী। প্রতিটা তারিখে উপলক্ষ অনুযায়ী উপহার নিজে থেকেই পৌঁছে যায়।

ভাইবোন মিলে কীভাবে দেবো?

অর্ডারের সময় "ভাইবোন মিলে" বেছে নিন। একটা লিংক পাবেন — সেটা পাঠালে সবাই নিজের অংশের টাকার পরিমাণ লিখে দিতে পারবেন।

বিদেশ থেকে পেমেন্ট করবো কীভাবে?

অর্ডারের সময় পেমেন্টের উপায় বেছে নিন। অর্ডার পাওয়ার পর হোয়াটসঅ্যাপে পেমেন্টের বিস্তারিত পাঠানো হয়, পেমেন্ট নিশ্চিত হলে পাঠানোর ব্যবস্থা হয়।

আমার তথ্য কি কেউ দেখতে পায়?

মনে রাখার তালিকা আপনার ফোনেই থাকে। পরিবারের সাথে শেয়ার চালু করলে শুধু যাদের কাছে কোড আছে তাঁরাই দেখতে পান। উপহার অর্ডার করলে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে আসে।

আজ যাদের কথা মনে পড়ছে,
তাদের দিয়েই শুরু করুন।

পাঁচজনের নাম লিখতে দুই মিনিট লাগবে। তারপর আর কোনো দিন হাতছাড়া হবে না।